News Update

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার নিয়ে এলো আরএফএল

 

শাকসবজি ও ফলমূল থেকে কীটনাশক, ক্ষতিকারক রাসয়নিক, জীবাণু এবং ভাইরাস দূর করতে আরএফএল ইলেকট্রনিকস'র ব্রান্ড ‘ড্রিংকইট’ নিয়ে এলো ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার । 

আরএফএল ইলেকট্রনিকস'র বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহাবুবুল ওয়াহিদ বলেন, আরএফএল সবসময় মানুষের চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন পণ্য বাজারে আনে। করোনার সময়ে খাদ্যপণ্য জীবাণুমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রিংকইট ব্রান্ডের পিউরিফায়ারটি ফল, শাকসবজি, রান্নাঘরের সরঞ্জাম, শিশুর খেলনাসহ আরও নানা ধননের পণ্যে ব্যবহার করা যায়।

তিনি আরও বলেন, ওজোন এবং ইউভি ডাবল স্টেরিলাইজার প্রযুক্তি সমৃদ্ধ ড্রিংকইট ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার খাবারের পুষ্টিগুণ বজায় রাখে, মাংস এবং খাদ্যদ্রব্য থেকে কৃত্রিম রং ও অ্যান্টিবায়োটিক দূর করে। তাছাড়া এটি চালানোর সময় কোন শব্দ হয়না এবং পানি উপচে পড়ে না। টেবিলের উপরও স্থাপন করা যাবে। 

ভিশন এম্পোরিয়াম ও বেস্ট বাই এর মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে ‘ড্রিংকইট’ ভেজিটেবল ও ফ্রুট পিউরিফায়ার। তাছাড়া কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডট কমের মাধ্যমেও পণ্যটির অর্ডার করা যাবে। প্রতিটার সর্বোচ্চ খুচরা মূল্য ৯০০০ টাকা।

Post a Comment

0 Comments